করোনা ভাইরাস সংকটে উপার্জন বন্ধ হওয়ায় কর্মহীন দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের মাঝে নিজ তহবিল থেকে ব্যাক্তি উদোগে নগদ অর্থ বিতরণ করেছেন দুড়দুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আবুল কালাম আজাদ।
স্থানীয় সূত্রে জানাযায়, লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নে ৯ টি ওয়ার্ডে কর্মহীন দরিদ্র , অসহায় ও মধ্যবিত্তদের মাঝে বাড়ি বাড়ি গিয়ে ২শ ৫০ টাকা করে, ২শ টি পরিবারের মাঝে মোট ৫০ হাজার টাকা এবং ৭০ জন ধান কাটা শ্রমিকদের রাস্তা খরচ পৌছে দিয়েছেন লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আবুল কালাম আজাদ। এসময় তিনি এলাকার মানুষদের অপ্রয়োজনে বাড়ীর বাহিরে না আসতে এবং সামাজিক দূরত্ত্ব বজায় রেখে চলতে সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।