সরাসরি কৃষকের কাছ থেকে বোরো ধান কেনা শুরু করেছে সরকার। এবার প্রতি কেজি বোরো ধান কেনা হচ্ছে ২৬ টাকা দরে। সে হিসাবে প্রতি মণ ধানের দাম পড়ছে ১০৪০ টাকা।
জানা গেছে, নন্দীগ্রাম উপজেলার একটি পৌরসভাসহ ৫ টি ইউনিয়নে ২০ হাজার ১৫৫ হেক্টর জমিতে ইরি-বোরো ধানের চাষ করা হয়েছে। সরকারি ভাবে ধান কেনার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ২ হাজার ৫৮৮ মেট্রিক টন। লটারি করে কৃষকের মধ্য থেকে ২৫৮৮ জন কৃষকের তালিকা চূড়ান্ত করা হয়েছে।
রোববার বিকেল ৪ টায় খাদ্য গুদাম চত্বরে ধান সংগ্রহের আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: শারমিন আখতার। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রানা, উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু, খাদ্য নিয়ন্ত্রক মুশফিকুর রহমান, খাদ্য পরিদর্শক আশরাফুল আরেফিন প্রমূখ। এ বোরো ধান সংগ্রহ অভিযান আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।