রাজশাহীর তানোরে লকডাউনের শর্ত ভাঙায় ৩২ খোল দোকানঘর সিলগালা করে ২৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৩ মে) সকাল থেকে বিকেল অবধি তানোর পৌর শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। পুলিশকে সাথে নিয়ে এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো।
ইউএনও সুশান্ত কুমার মাহাতো বলেন, সরকারি আদেশ অমান্য করে কতিপয় মুনাফা লোভী কাপড়, প্রসাধনী সামগ্রীর ব্যবসায়ীরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কৌশলে ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত উপজেলা সদরের গোল্লাপাড়া, কালিগঞ্জ, তালন্দ বাজারসহ কিছু স্থানে এ নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রেখে ব্যবসা করছেন। এই অপরাধে ৩২টি দোকান সিলগালা ও চার ব্যবসায়ীকে দুই হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।