রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বিএনপির অর্থায়নে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। রোববার (৩ মে) সকাল ১০টার দিকে আড়ানী মনোমোহিনী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
আড়ানী পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক মেয়র নজরুল ইসলাম বলেন, করোনা সংকট মোকাবিলায় পৌর বিএনপি ও ৯টি ওয়ার্ডের নেতাকর্মীদের সমন্বয়ে ৬ শতাধিক দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কর্মহীনদের খাদ্যসামগ্রী বিতরনের সময় আবু সাইদ চাঁদ বলেন, প্রতিটি ক্রান্তিকালে বিএনপি মানুষের পাশে আগেও ছিল, এখনও রয়েছে, ভবিষ্যতেও থাকবে। চলমান এই সংকট শেষ না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলমান রাখার জন্য স্থানীয় বিএনপির নেতাকর্মীদের আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন আড়ানী পৌর বিএনপির আহ্বায়ক জাহিদ হোসেন, যুগ্ম আহ্বায়ক সুজাত আহম্মেদ তুফান, আবদুল খালেক, সদস্য নজরুল ইসলাম, দুলাল হোসেন, আসমত আলী, তুফান, বেনু, জালা, আজাম্মেল হক, নাজমুল হোসেন, মানিক হোসেন, নিলচাঁদ হোসেন, নান্টু আলী, রফিক উদ্দিন, মামুন হোসেন, রুহুল আমিন, ইনার আলী, জিয়া হোসেন, বাচ্চু আলী, মোস্তাকিন হোসেন, জাহাঙ্গীর আলম, রকি আহম্মেদ, নাইম হোসেন, পলাশ হোসেন, আরাফুল হক, রাসেল হোসেন প্রমুখ।