আজ (শনিবার) নেত্রকোণার পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরো একজন ডাক্তারসহ তিন জন স্টাফ ও এক গৃহপরিচারিকার শরীরে করোনা শনাক্ত হয়েছে।
আক্রান্তরা হলেন পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. মোজাফ্ফর হোসেন (২৭), ইমার্জেন্সী টেকনিশিয়ান জুলেখা (৩৯), উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তার গাড়ি চালক দুলাল (৪২), গৃহপরিচারিকা রমিছা (৩১), ড্যামিয়েন ফাউন্ডেশনের স্টাফ ফখরুল ইসলাম (২৮)। এ নিয়ে পূর্বধলায় মোট আক্রান্তের সংখ্যা ৭।
পূর্বে আক্রান্ত ডা. আজহারুল ইসলাম ও ডা. ধ্রুব সাহা রায় পুরোপুরি সুস্থ্য হয়েছেন। সর্বশেষ গত ৩০ এপ্রিল পর্যন্ত পাঠানো সকল নমুনা নেগেটিভ এসেছে। পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যাতিত উপজেলার কোথাও করোনা শনাক্ত হয়নি।উপজেলা স্বাস্থ্য প:প কর্মকতা ৫ জনের করোনা শনাক্ত হয়েছে তথ্য নিশ্চিত করেন।