শনিবার বগুড়ার শজিমেক ল্যাবে করোনা ভাইরাস এর মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে । এদের মধ্য বগুড়ার মোট ৪৮জন এবং জয়পুরহাটের মোট ১৩৯ জন এবং সিরাজগঞ্জের ১জন রয়েছেন। নতুন করে আজ কোন করোনা ভাইরাসে সংক্রামিত হবার তথ্য পাওয়া যায়নি।
এদের মধ্য করোনা ভাইরাস কোভিড-১৯ আক্রান্ত বগুড়া জেলার আদমদীঘি উপজেলার নশরৎপুর এলাকার মিলন (২৮) যার নমুনা রিপোর্ট আগের ২বারই পজেটিভ পাওয়া যায় । গতকাল শনিবার তৃত্বীয় এবং চূড়ান্ত দফার নমুনা পরীক্ষার রিপোর্টও পজেটিভ পাওয়া গেছে। মিলন বর্তমানে বগুড়া মোহাম্মদ আলী বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশনে রয়েছে।
গত ২০ তারিখে নশরৎপুরের মিলন করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে তার নমুনা জমা দেন। পরদিন তার নমুনা পরীক্ষা রির্পোট পজেটিভ পাওয়া গেলে তাকে মোহাম্মদ আলী হাসপাতলের করোনা ইউনিটে ভর্তি করা হয় । পরবর্তিতে দ্বিতীয় দফায় তার নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। গতকাল ২মে শনিবার তার তৃতীয় এবং চূড়ান্ত পরীক্ষার ফলাফর পজেটিভ পাওয়া যায় ।
এছাড়া একই দিনের পরীক্ষায় ১৮৭ জনের নমুনার রির্পোট নেগেটিভ পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন বগুড়া স্বাস্থ্য বিভাগ ও সিভিল সার্জন অফিস।
বগুড়ার ডিপুটি সিভিল সার্জন ডাঃ মুহাঃ মোস্তাফিজার রহমান শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার শজিমেক এর ল্যাবে ১৮৮ জনের মধ্য কোভিড- ১৯ এ আক্রান্ত বগুড়ার আদমদীঘি উপজেলার নশরৎপুর এলাকার মিলন(২৮) নামের এক যুবকের তৃতীয় এবং চূড়ান্ত ল্যাব পরীক্ষার ফলাফল পজেটিভ পাওয়া গেছে।
এছাড়া ১৮৭ জনের নমুনা রিপোর্ট নেগেটিভ পাওয়া যায় । বগুড়ার-৪৭ এবং জয়পুরহাটের মোট -১৩৯ জন এবং সিরাজগঞ্জের -১জন রিপোর্ট পজেটিভ পাওয়া যায় ।