বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস(কোভিড-১৯) এর প্রাদুর্ভাব জনিত কারণে দুস্থ ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে শুক্রবার সকালে লোহাগড়াস্থ কার্যালয়ে বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কয়কোবাদ (এনডিসি,পিএসসি,জি) এর নির্দেশনায় নড়াইলের লোহাগড়ায় দুস্থ ভিডিপি সদস্য ও সদস্যাদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আনসার ও ভিডিপির নড়াইল জেলার উপ-পরিচালক (জেলা কমান্ডার) মোর্শেদা খানম উপস্থিত থেকে এ খাদ্য সহায়তা প্রদান করেন।
লোহাগড়া উপজেলা আনসার ও ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা তাসলীমা খানম জানান, লোহাগড়ায় তিনশ জনকে এ সহায়তা দেয়া হয়েছে। প্রতিজনকে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১লিটার তেল, ১ কেজি পেয়াজ, ১টি সাবান, ১টি মাস্ক প্রদান করা হয়েছে। এসময় আনসার ও ভিডিপির প্রশিক্ষক নারায়ন চন্দ্র পাল, লোহাগড়া উপজেলা মহিলা আনসার প্লাটুন কমান্ডার আফরোজা উপস্থিত ছিলেন।