ঝিনাইদহে ১৮’শ দুস্থ আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে শহরের আনসার ও ভিডিপি কার্যালয়ে এ খাদ্যা সামগ্রী বিতরণ করা হয়। সামাজিক দুরত্ব বজায় রেখে আগতদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন জেলা কমান্ড্যান্ট সনজয় কুমার সাহা। চাল, ডাল, আলু, তেলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পেয়ে খুশি হতদরিদ্ররা।ঝিনাইদহ জেলা কমান্ড্যান্ট সনজয় কুমার সাহা জানান, বাংলাদেশ আনসার ও ভিডিপি’র মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ’র নির্দেশে ঝিনাইদহ সদরসহ ৬ উপজেলায় মোট ১৮’শ জনকে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।