দেশে প্রতি বছর কোরবানিতে এক কোটির বেশি গবাদি পশুর চাহিদা থাকে। এর প্রায় অর্ধেকটা পূরণ করে থাকেন দেশীয় খামারিরা। বাকিটা আসে ভারত থেকে।
দেশের খামারিরা কোরবানির ৬-৭ মাস আগে থেকেই প্রস্তুতি শুরু করেন। কিন্তু এবার পরিস্থিতি একেবারেই ভিন্ন। কোরবানির ঈদের চার মাস বাকি থাকতেই শুরু হয়ে গেছে এক ভয়াবহ সংকট। করোনা মহামারির এই সংকটের কারণে ভেঙে গেছে খামারিদের মন। হাট-বাজার না বসার করণে গরু কেনা বেচা বন্ধ থাকায় খামারের গরুর খরচ যোগান দিত কেউ কেউ গরু জবেহ করে মাংস বিক্রয় করে খরচের টাকা উঠানোর কাজটি করছে। এমনটাই জানালো রাজশাহীর গোদাগাড়ী উপজেলার খামারিরা।
এদিকে সব কিছু বন্ধ থাকায় গো-খাদ্যের দামও হয়েছে বেশ চড়া। দেড়-দুমাস আগে যা দাম ছিলো তা এখন খাদ্য ভেদে কোনটা প্রায় ডবল আবার কোনটা প্রায় ২৫-৩০ শাতাংশ দাম বেড়ে গেছে।
বড় বড় খামারগুলোতে সংকট দেখা দিয়েছে গরু পরিচর্যাকারী শ্রমিকেরও। অনেকে গ্রামের বাড়িতে অঘোষিত লকডাউনে গৃহবন্দি।
গোদাগাড়ী পৌর এলাকার আরিজপুর গ্রামের গরু খামারি আবদুল মালেক সুজন। কিছু নিজের ও অন্যের নিকট হতে টাকা ঋণ নিয়ে প্রায় ৮-৯ মাস আগে গরু মোটাতাজা করনের জন্য খামার দেয়। প্রথমে ব্যবসায় ধরন শিখতে সময় চলে যাওয়ায় কোন লাভের মুখ তেমন দেখতে পারেন নি। পরে আবারও খামারে প্রায় ১৫-১৬ টি গরু নিয়ে আসলে তার ২ মাস পরই করোনা ভাইরাসের মহামারি দেখা দেয়। হাট-বাজার, দোকন-পাট বন্ধ হয়ে গেলে সব কিছু স্থবির হয়ে পড়ে। খামারি আবদুল মালেক সুজন জানান, করোনার আগে গো-খাদ্য খুদি ১ কেজির দাম ছিলো ১৮ টাকা এখন তা ৩০ টাকা, ভূষি এককেজি ২৭-২৮ হতে তা বেড়ে ৩৪-৩৫ টাকা, সরিষার খৈল ২৯-৩০ হতে বেড়ে ৩৫ টাকা, ধানের কুড়া ও ভূট্টা ভাঙ্গা বেড়েছে কেজিতে ৫ টাকা পর্যন্ত। খড় হাজার প্রতি ১৭০০ টাকা থেকে তা বেড়ে পায় ৩২০০ টাকায় পৌচেছে।
এই খামারি জানান, মোটা অংকের টাকায় গরু কেনা হয়েছে। হাট না বসায় গরু বিক্রয় করতে পারছি না তাই গরুর খাবার যোগান দিতে বাধ্য হয়ে এই দুই মাসের মধ্যে ৪ টি গরু জবেহ করে মাংস গ্রামে বিক্রয় করতে বাধ্য হয়েছেন। এমনটি দীর্ঘ সময় চলতে থাকলে পুঁজি হারিয়ে পথে বসতে হবে বলে জানান।
উপজেলার মাটিকাটা ইউনিয়নের শাহাব্দিপুর কামড়াদিঘি গ্রামের খামারি একে কামারুজ্জামান জানান, তার খামারে দুগ্ধ ও গরু মোটাতাজা করনের প্রায় ৫০ টি গরু ছিলো। গো-খাদ্যের দাম বৃদ্ধি, গরু শ্রমিক সংকট বাজার ব্যবস্থা না থাকার করনে বাধ্য হয়ে ১৫ টি গরু লস করে বিক্রয় করতে বাধ্য হয়েছে। এতে করে তিনি প্রায় ১০ লক্ষ টাকার মত ক্ষতির সমক্ষিণ হয়েছেন। তিনি জানান, তার ১৭ টি গরুর প্রতিদিন প্রায় ২০০-২৫০ লিটার দুধ হতো। কিন্তু দুধ বিক্রির কোন বাজার না থাকায় কিছু গরু বিক্রয় করে দিয়েছে। এখন প্রতিদিন ১০০ লিটার দুধ হয় তবে এসব দুধ বাধ্য হয়ে গ্রামে কম দামে বিক্রয় করতে হচ্ছে। তিনি জানান,আগে ইউনিভার্সিটিসহ দুধ কোম্পানি ও বড় বড় জায়গায় দুধ সরবরাহ করতো এখন তা বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছে।
কালিদিঘি গ্রামের গরু খামারি মিজানুর জানান, নতুন গরু খামার দিয়ে করোনায় মহাদূর্যোগে বিপদে পড়েছি। আমার খামারে ৯টি গরু আছে। টার্গেট ছিলো এপ্রিল মাসে গরু বিক্রয় করে নতুন করে কোরবানি টার্গেট করে গরু সেটিং দেওয়া কিন্তু সব বন্ধ হয়ে গেলো। এই দূর্যোগ অল্প সময়ে শেষ না হলে আগামী কোরবানীতে গরুর কেনা বেচা হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন। এমন অবস্থা চলতে থাকলে গরু অর্ধেক দামে বিক্রয় করতে বাধ্য হবেন বলেন জানান।
এসব গরু খামারিদের দাবি এমন সংকটময় সময় চলতে থাকলে তারা পূঁজি হারিয়ে পথে বসতে হবে তাই এখনি সরকার তাদের স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করলে তারা ঘুরে দাঁড়ানোর আশা করেন।
এসব বিষয়ে গোদাগাড়ী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার সরকার বলেন, বর্তমান করোনার সংকটময় মুহুর্তে খামারিরা বিপাকে পড়েছে তা সত্য। সরকার আমাদের নিকট হতে উপজেলার খামারিদের তালিকা চেয়েছে আমরা তা দিয়ে দিয়েছি। আশা করা যায় সরকার যে প্রণোদনা ঘোষণা করেছে তার মধ্যে খামারিরা এর আওতায় আসবে। এছাড়াও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এলডিডিপি নামে একটি প্রজেক্ট আছে তা হতেও খামারিদের সহযোগিতা দিতে পারে বলে জানান।