বগুড়ার শেরপুর অভিযানে ভ্রাম্যমান আদালতে ৫৩হাজার ৮শত টাকা জরিমানা আদায় করেছেন উপজেলা প্রশাসন। ৩০ এপ্রিল সকাল থেকে উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত আলী সেখের নেতৃত্বে শেরপুর বারদুয়ারী হাট, মির্জাপুর বাজার, শেরেুয়া বটতলা বাজার, গাড়ীদহ এলাকায় লোকজন সামাজিক দূরত্ব মানছেন কিনা তা পর্যবেক্ষণ করেন এসময় ৪ টি মামলায় ২৫০০ টাকা জরিমানা আদায় করেন তিনি। অপরদিকে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জামশেদ আলাম রানার নেতৃত্বে বারদুয়ারী হাট, শেরুয়া বটতলা, গোসাইবাড়ি বটতলা, গাড়ীদহ, রণবীরবালা, সাতাড়া এলাকায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করেন এসময় ৩টি মামলায় ২৩শত টাকা জরিমানা করেন এবং উপজেলার গাড়ীদহ বাজারের শিনু এলপিজি ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে ঢাকা থেকে বগুড়া ও রংপুরগামী ৪ টি বাস ও ১২ টি মাইক্রোবাসের ড্রাইভারকে লকডাউন অমান্য করে যাত্রী পরিবহন করায় সর্বমোট ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে শেরপুর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ সহযোগিতা করেন।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জামশেদ আলাম রানা বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে জনগনকে সচেতন করতে দিনরাত কাজ করে যাচ্ছি। সরকারি আদেশ অমান্য করায় বিভিন্ন জনকে জরিমানা করছি। আশা করি সবাই ঘরে থাকবে। জরুরী প্রয়োজন মিটিয়ে তারাতারি বাড়ি ফিরে যাবে।
এ ব্যাপারে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বললে তিনি জানান, করোনা ভাইরাস মোকাবেলায় যারা সরকারি বিধি অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সবাই কে সচেতন হওয়ার পরামর্শ দেন এই কর্মকর্তা। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।