করোনা ভাইরাসের কালো থাবার মধ্যই উত্তরের সড়ক মহাসড়কে প্রতিদিন পাচার হচ্ছে হাজার হাজার বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল। পাচারের মাধ্যম হিসাবে ট্রাক বাস সহ বিভিন্ন পরিবহন ও প্রাইভেট কার ব্যবহৃত করছে মাদক ব্যবসায়ীরা । বিচ্ছিন্ন ভাবে দু’একটি চালান আটক ও গ্রেপ্তার হলেও সব কিছু থাকছে অধরা ।
এমনি এক ঘটনায় এবার অভিনব কায়দায় ট্রাকের চাকায় ফেন্সিডিলের চালান পাচারকালে পুলিশের হাতে উদ্ধার হয়েছে ১৩৪ বোতল ফেন্সিডিল।
গত বৃহস্পতিবার রাতে শেরপুর উপজেলার বগুড়া-ঢাকা মহাসড়কের সীমাবাড়ী এলাকা থেকে এসব ফেনসিডিল জব্দ করা হয়।
পুলিশ ও স্থানীয় একটি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে উত্তরজনপদ থেকে ঢাকাগামী একটি পণ্য বোঝাই ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। ট্রাকটি রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে জেলার শেষ সীমানা সীমবাড়ী এলাকায় পৌছলে ট্রাকের সঙ্গে থাকা একটি অতিরিক্ত চাকা মহাসড়কের উপর খুলে পড়ে। কিন্ত তার পরেও চালক বিষয়টি টের না পেলে ট্রাক চালিয়ে চলে যায় । এ সময় টহল পুলিশের চাকা উদ্ধার করতে গিয়ে দেখতে পায় টায়ারের কিছু অংশ কাটা। পরে দেখা যায় চাকর মধ্য অভিন্ন কায়দায় ঠাসা ফেন্সিডিল । পুলিশ এসময় টায়ারের ভেতর থেকে ্য ১৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে ।