কিশোরগঞ্জের নিকলী বাজিতপুর সাংসদ-৫ জনাব আলহাজ্ব মোঃ আফজাল হোসেন এম.পি মহোদয় এর অনুপ্রেরণায়, বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনায় ও কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের পরামর্শক্রমে নিকলী উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষকের জমি থেকে ধান কেটে বাড়ি পর্যন্ত পোঁছে দিচ্ছেন।
৩০ (এপ্রিল) বৃহঃপতিবার নিকলী গুরুই ইউনিয়নের কৃষক বরকত আলী এর জমির ধান কেটে দেন নিকলী উপজেলা ছাত্রলীগ ও গুরুই ইউনিয়নের নেতাকর্মী। ওই কৃষকের প্রায় ৫০ শতাংশ জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।
ধান কাটায় অংশ নেন, ঢাকা মহানগর উওর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন, নিকলী উপজেলা ছাত্রলীগের সভাপতি: মোঃ ইমরুল হাসান, সাধারন সম্পাদক: মোঃ আরিফ মিয়া, এবং গুরই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি- বিশ্বজিৎ দাস, সাধারণ সম্পাদক- মো জাহাঙ্গীর আলম, সিনিয়র সহ-সভাপতি- এ.কে.এম সানি এবং ছাত্রলীগ নেতা সাদেক এবং সবুজ বর্মন।
গুরুই ইউনিয়নের সভাপতি- বিশ্বজিৎ দাস, সাধারণ সম্পাদক- মো জাহাঙ্গীর জানান, আলহাজ্ব মোঃ আফজাল হোসেন এম.পি মহোদয় এর অনুপ্রেরণা এবং কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি- মোঃ আনোয়ার হোসেন মোল্লা (সুমন) ও সাধারণ সম্পাদক- মোহাম্মদ ফয়েজ উমান খান এবং নিকলী উপজেলা ছাত্রলীগের সভাপতি: মোঃ ইমরুল হাসান, সাধারন সম্পাদক: মোঃ আরিফ ভাইয়ের নির্দেশে আমরা নিজ এলাকার কৃষকদের পাশে দাঁড়িয়েছি। আমরা যে কোন কৃষকের ধান কেটে দেবার জন্যে প্রস্তুত রয়েছি।