নিজের বেতনের টাকায় বিভিন্ন খাদ্য সামগ্রী ক্রয় করে উপহার হিসেবে নগরীর রবি সম্প্রদায়ের (মুচি) পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বরিশাল বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার সরকারের উপ-সচিব তরফদার মোঃ আক্তার জামীল। তিনি বৃহস্পতিবার সকালে নগরীর রবি সম্প্রদায়ের ২০ জনকে এই সহায়তা প্রদান করেন। বিসিএস ২২তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ও সরকারের উপ-সচিব তরফদার মোঃ আক্তার জামীলের উপহার সামগ্রী পেয়ে রবি সম্প্রদায়ের লোকজনে বলেন, লকডাউনের কারণে অফিস-আদালত, মার্কেট, শপিং মলগুলো বন্ধ থাকায় এখন আর লোকজনও জুতা সারাতে আসেন না। তাই পরিবার পরিজন নিয়ে তারা মানবেতর জীবন যাপন করছিলেন। উপ-সচিবের দেয়া বিভিন্ন খাদ্য সামগ্রী পেয়ে এখন তারা কয়েকদিন খেয়ে বাঁচতে পারবেন।