দিনাজপুরের পার্বতীপুরে করোনাভাইরাস সংক্রমন ঝুঁকির মধ্যে দায়িত্বপালনকারি উপজেলার ২৯০ জন আনসার-ভিডিপি ও গ্রাম পুলিমের মাঝে মাস্ক স্যানিটাইজার ও সাবান বিতরন করা হয়েছে। পার্বতীপুর সমাজসেবা অধিদপ্তরের রোগি কল্যাণ সমতিরি উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্তরে এসব করোনাভাইরাস নিরোধক সামগ্রী বিতরন করা হয়। এ সময় পার্বতীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ মিথুন মুন্নী, উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান রুখসানা বারি রুকু, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মমিন উদ্দীন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায় উপস্থিত ছিলেন।
পার্বতীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায় বলেন, করোনা মহামারির মাঝে জীবন বাজি রেখে আনসার-ভিডিপি ও গ্রাম পুলিশ সদস্যরা বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধিভাতা ও ত্রাণ বিতরনসহ সামাজিক নিরাপত্তা কার্যক্রমের সুবিধাভোগিদের মধ্যে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখার কাজ করছেন। তাদের নিরাপত্তার কথা বিবেচনা করে উপজেলায় কর্মরত ২০০ আনসার-ভিডিপি ও ৯০ গ্রাম পুলিশের মাঝে একটি করে মাস্ক, স্যানিটাইজার ও সাবান বিতরন করা হয়। এছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের রোগিদের ব্যবহারের জন্য দুই শতাধিক হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও সাবান প্রদান করা হয়।