বগুড়ার শেরপুরের মির্জাপুর-সুঘাট আঞ্চলিক সড়কের সরকারি খাদ্য গুদামের দক্ষিন পাশ থেকে ২৯ এপ্রিল বুধবার সকালে রাস্তার সরকারী গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তা আল আমীন এর বিরুদ্ধে।
জানা যায়, উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের আওয়ামীলীগের প্রভাবশালী নেতা মো. ইউসুফ আলীর ছেলে বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আল আমীন ২৯ এপ্রিল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত মির্জাপুর-সুঘাট আঞ্চলিক সড়কের সরকারি খাদ্য গুদামের দক্ষিন পাশে বসে বীরদর্পে বিশাল আকৃতির ৪টি ইউক্লিপট্যাস গাছ কেটে নিচ্ছে। এমন খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. জামশেদ আলাম রানা সেখানে উপস্থিত হয়ে গাছ কাটার কাজ বন্ধ রাখে। এসিল্যান্ড চলে আসার পর আবারো কাটছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে ফরেষ্ট রেঞ্জার আব্দুর রহিম বলেন, গাছগুলি আমাদের বাগানের নয়। তবে রাস্তার গাছ। তারা এভাবে গাছ কাটতে পাড়েনা।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. জামশেদ আলাম রানা গাছ কাটার সত্যতা প্রকাশ করে বলেন, ওই গাছ গুলি রাস্তার কিনা তা জায়গা মাপ দিয়ে নিশ্চিত হওয়ার পর গাছ সরানোর জন্য বলা হয়েছে। যদি গাছ সরকারি তাহলে অন্য কেউ নিতে পারবেনা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।