ঢাকাণ্ডবগুড়া মহাসড়কের শেরপুরের গাড়িদহ এলাকায় ২৮ এপ্রিল মঙ্গলবার রাতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজেস্ট্রেট জামশেদ আলাম রানা ভ্রাম্যমান আদালত বসিয়ে ১৯টি যানবাহনকে ও ২৯ এপ্রিল বাজার মনিটরিং ও ঢাকা থেকে আসা যাত্রি পরিবহন করায় ৫ টি মামলায় মোট ৪৫ হাজার ৩শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জানা যায়, করোনা ভাইরাস থেকে সুরক্ষা থাকতে বগুড়া জেলাকে লকডাউনের আওতায় আনা হয়েছে। তারপরও কিছু অসচেতন মানুষ যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে রাজধানী থেকে বিভিন্ন জেলায় আসছে। এমন সংবাদের ভিত্তিতে শেরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজেস্ট্রেট মো. জামসেদ আলাম রানা ঢাকাণ্ডবগুড়া মহাসড়কের শেরপুরের গাড়িদহ এলাকায় গত মঙ্গলবার রাত ১০টার দিকে ভ্রাম্যমান আদালত বসিয়ে ১৯টি যানবাহনকে ৩৭ হাজার ৫শ টাকা জরিমানা করেন। অপরদিকে মির্জাপুর বাজারে সামাজিক দুরত্ব নিশ্চিত করতে ও ঢাকা থেকে যাত্রি পরিবহন করায় বাংলাদেশ সেনাবাহিনী ও পুসাসের সহযোগিতায় আরো ৫টি মামলায় ৭ হাজার ৮শ টাকা জরিমানা করেন।
এ প্রসঙ্গে উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জামশেদ আলাম রানা বলেন, পবিত্র রমজান মাসে আমাদের অভিযান অব্যাহত থাকবে। যে সকল অসাধু ব্যাবসায়ী দাম বেশি নেওয়ার চেষ্টা করবে ও যারা আইন না মেনে পরিবহনে যাত্রি তুলবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।