নওগাঁয় এক দিনে ১৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে এ জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭ তে।
নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছে রাণীনগর উপজেলায় ৫ জন, মহাদেবপুর উপজেলায় ২ জন, সাপাহার উপজেলায় ৩ জন, আত্রাই উপজেলায় ৩ জন, মান্দা উপজেলায় ২ জন ও পোরশা উপজেলায় ১ জন।
এর আগে গত ২৪ মে রাণীনগর উপজেলায় আরো ১ জন শনাক্ত হয়।
বুধবার সকাল ১০ টায় নওগাঁর সিভিল সার্জন ডা: আকন্দ মো: আখতারুজ্জামান আলাল বিষয়টি নিশ্চিত করে জানান, আক্রান্ত সকলকে পরিবারের সদস্যসহ হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং তাদের ও আশেপাশের বাড়ী লকডাউন ঘোষণা করা হয়েছে।
তিনি জানান, শনাক্তরা বেশীর ভাগই ঢাকা থেকে ফেরত। ঢাকা থেকে আসার পর জ্বর দেখা দিলেও করোনায় আক্রান্তের আর তেমন কোন লক্ষণ ছিল না।
এ পর্যন্ত নওগাঁ থেকে ৭৮৩ জনের নমুনা পরীক্ষার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠানো হয়েছিল। ৫১৫ জনের পরীক্ষার ফলাফল পাওয়া গেছে।
এখন হোম কোয়ারেন্টাইনে আছে ১০৬২ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছে ৩৭ জন।