বগুড়ার নন্দীগ্রামে বাজারে লকডাউন অমান্য করে দোকান খোলায় ১২ টি ব্যবসাপ্রতিষ্ঠানে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুর ১২ টার দিকে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. শারমিন আখতার এ জরিমানা করেন।
জানা গেছে, লকডাউনে সরকারি নির্দেশনা অমান্য করে দোকানঘর খোলা রাখায় ১২টি ব্যবসাপ্রতিষ্ঠানে দুই হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়। এদিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়ে খোলা রাখা আরো অনেক দোকান দ্রুত বন্ধ করে পালিয়ে যায়। এ ছাড়া সরকারি নির্দেশনার ব্যাপারে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।