হাইকোর্টে আদেশ অমান্য করে সিংড়ার চলনবিলে কৃষি জমিতে পুকুর খননের অপরাধে দেদার হোসেন ওরফে গেদা নামের এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল আলম। মঙ্গলবার বিকেলে উপজেলার গুটিয়া মহিষমারী এলাকায় অভিযান চালিয়ে কৃষি জমিতে ভেকু দিয়ে পুকুর খনন বন্ধ করা হয়। এ সময় ভেকুর মালামাল জব্দসহ ভেকুর মালিককে ৩০হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল আলম বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতার পাশাপাশি চলনবিলে পুকুর খনন বন্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে।