২০১৯ সালের জুনিয়র শিক্ষা সমাপনী পরীক্ষায় নাটোরের লালপুরে ট্যালেন্টপুলে ৪৯ ও সাধারনে ৬১ জন বৃত্তি পেয়েছে।
প্রতিষ্ঠান সূত্রে জানাযায়, লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিল উচ্চবিদ্যালয় ট্যালেন্টপুলে ১৫ ও সাধারনে ১১, লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চবিদ্যালয় ট্যালেন্টপুলে ১৪ ও সাধারনে ৮, লালপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ট্যালেন্টপুলে ৬ ও সাধারনে ৬, বিলমাড়ীয়া বালিকা উচ্চবিদ্যালয় ট্যালেন্টপুলে ৫ ও সাধারনে ৫, কলসনগর উচ্চবিদ্যালয় ট্যালেন্টপুলে ১ ও সাধারনে ৬, গৌরীপুর উচ্চবিদ্যালয় ট্যালেন্টপুলে ১ ও সাধারনে ৫, আব্দুলপুর মেশাররফ হোসেন উচ্চবিদ্যালয় ট্যালেন্টপুলে ২ ও সাধারনে ১, রাকসা উচ্চবিদ্যালয় ট্যালেন্টপুলে ২, চকনাজিরপুর উচ্চ বিদ্যালয়, দুড়দুড়িয়া উচ্চবিদ্যালয় ও ওয়ালিয়া হাকিমন্নেছা বালিকা উচ্চবিদ্যালয় হতে ট্যালেন্টপুলে একজন করে বৃত্তি লাভ করেছে। এছাড়াও মোহরকয়া উচ্চবিদ্যালয় সাধারনে ৫, করিমপুর সরকারী উচ্চবিদ্যালয় সাধারনে ৪, মঞ্জিলপুকুর উচ্চ বিদ্যালয়, লক্ষণবাড়ীয়া উচ্চ বিদ্যালয়, বিলমাড়ীয়া উচ্চবিদ্যালয় হতে ২ জন করে এবং পাইকপাড়া উচ্চ বিদ্যালয়, শালেস্বর উচ্চবিদ্যালয় ও আড়বাব নিন্ম মাধ্যমিক বিদ্যালয় হতে একজন করে সাধারন গ্রেডে বৃত্তি পেয়েছে।