দিনাজপুরের ঘোড়াঘাট পৌর মহিলা যুব লীগের সাধারন সম্পাদক রেশমী আখতার তারা নিজস্ব অর্থায়নে ৫০টি গরিব অসহায় নারীদের মাঝে শাড়ী কাপড়,চাউল ও খাবার বিতরন করেন। মঙ্গলবার তার বাড়ীর সামনে সহায় সম্বলহীন নারীদের মধ্যে চাউল,আলু,লবন ও পরিধেয় শাড়ী বিতরন করা হয়। রেশমী আখতার জানান,নিজ অর্থায়নে অসহায় পরিবারগুলোকে ২ সন্ধার খাবার তুলে দিতে পেরে অনেকটাই স্বস্থিবোধ করছি। আমার জন্য দোয়া করবেন আগামীতে যেন আরো বেশি কিছু সাহায্য সহযোগীতা করতে পারি। সেই সাথে মহামারী থকে মুক্তি পাওয়ার জন্য মহান আল্লাহর কাছে দয়া প্রার্থনা করছি।