এবার ধান নয় গম নয় নভেল করোনার প্রানঘাতি দুর্যোগের সুযোগে এলাকার বহুল আলোচিত মীর শাহে আলম নামের এক বিএনপি নেতা’র মালিকানাধিন ফিলিং ষ্টেশনে বিদ্যুৎ চুরির ঘটনা এলাকায় ভাইরাল হয়েছে। বিদ্যুৎ চুরির ঘটনায় তাকে গুনতে হয়েছে ৮৭হাজার টাকা জরিমানা।
জানা গেছে, সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মীর শাহে আলম তার মালিকানাধিন এলাকার বগুড়া-রংপুর মহসড়কের আমতলী নামক স্থানে মীর সীমান্ত দিগন্ত ফিলিং স্টেশনে রীতিমত অবৈধ সংযোগ নিয়ে অবৈধ বিদ্যুৎ চুরি করে ব্যবসা চালিযে আসছিলেন। পরে গোপন খবর পেয়ে রোববার সন্ধ্যায় শিবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ঐ ফিলিং ষ্টেশনে অভিযান চালায়। তারা এ সময় অবৈধ বিদ্যুৎ সংযোগ লাইনের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহারের সময় হাতে নাতে আটকের পর ওই প্রতিষ্টানের মালিক বিএনপি নেতা মীর শাহ আলমকে জরিমানা করে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মোকামতলা জোনাল অফিসে গেলে ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রিজ্জাকুল ইসলাম জানান, অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ ব্যবহারের দায়ে মীর সীমান্ত দিগন্ত ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী মীর শাহে আলমকে ৮৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।একই সাথে ভবিষ্যতে তার প্রতিষ্ঠানকে সতর্ক করে দেয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
এদিকে চলমান করোনা দুর্যোগে মানুষকে ঘরে রাখতে সরকার যখন নির্বিঘ্নে বিদ্যুৎ সংযোগ প্রদানের চেষ্টা চালিয়ে যাচ্ছে, ঠিক তখনই এই বিএনপি নেতার এমন কর্মকাণ্ড গোটা এলাকায় সাধারন মানুসের মধ্য এর মিস্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
এব্যাপারে মীর সীমান্ত দিগন্ত ফিলিংস্টেশনের স্বত্বাধিকারী মীর শাহে আলমের সাথে (মঙ্গলবার বেলা ১০.৪৯ ও ১১.৫৭ ঘন্টায়) মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।