বগুড়ার আদমদীঘিতে এক গৃহবধূকে শয়ন ঘরে ঢুকে ধর্ষনের চেষ্টা করেছে এক যুবক। এ ঘটনায় আদমদীঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, আদমদীঘি উপজেলা সদরের সুদিন গ্রামের আফজাল আকন্দের ছেলে আবদুস সালাম (৩৫) একই গ্রামের হাবিব সরদারের স্ত্রী কে প্রায়ই রাস্তা-ঘাটে উত্ত্যক্ত সহ যৌন কামনা চরিতার্থ করার জন্য কু-প্রস্তাব দিয়ে আসতো। গত রোববার দিবাগত রাতে কেহ না থাকার সুযোগে যুবক আবদুস সালাম ওই গৃহবধূর শয়ন ঘরে ঢুকে ধর্ষনের চেষ্টা করে। এ সময় ওই গৃহবধূর চিৎকারে তার স্বামী সহ অন্যানরা এগিয়ে এলে লম্পট আবদুস সালাম তার টর্চলাইট ও মুখের মাস্ক ফেলে পালিয়ে যায়। এ ব্যাপারে ওই গৃহবধূ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। আদমদীঘি থানার কর্মকর্তা ইনর্চাজ জালাল উদ্দিন জানান, এ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।