বগুড়ায় এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় বাস ট্রাক সংঘর্ষে ২ সহদর নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো কমপক্ষে ৮ জন যাত্রী।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে শেরপুর উপজেলার শেরুয়া বটতলা বাজারের অদূরে ঢাকা -বগুড়া জাতীয় মহাসড়কে। হতাহতরা সবাই নওগাঁ এলাকার বাসিন্দা।
নিহতরা হচ্ছেন, নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার শীতলাবাজার গ্রামের মৃত সোলাইমান হোসেনের দুই পুত্র মোশারফ হোসেন (৪৫) ও তার ছোট ভাই আবু হানিফ (৪০)। নিহত দুই সগদর চট্টগ্রাম জেলার রাংগুনিয়ায় রাজমিস্ত্রির কাজ করতেন। এলাকায় মৌসুমের ধানকাটার কাজ করার জন্য বাড়ি ফিরছিলেন তারা।
আহতদের মধ্য বেশ কয়েকজন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকীরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
শেরপুর ফায়ার সার্ভিস এর একটি দায়িত্বশীল সূত্রে সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা নওগাঁগামী হানিফ পরিবহনের একটি বাস (নং ঢাকা মেট্রো-ব-১৪-৬৮৯৪ ) যাত্রী নিয়ে মঙ্গলবার সকাল আনুমানিক পোনে ৭টার দিকে বগুড়ার সীমানা শেরপুর উপজেলার শেরুয়া বটতলা পৌঁছলে বিপরীতমুখী আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে বাসের সম্মুখ ভাগ দুমড়ে মুছড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোশারাফ হোসেন মারা যান।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আহত যাত্রীদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবু হানিফ মারা যায়।
বাস ট্রাকের চালক হেলপার পালিয়ে গেছে।