উপজেলা পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশন বগুড়া জেলা কমিটি গঠন হয়েছে। গাবতলী উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিনকে সভাপতি ও বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিককে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন হয়েছে।
সোমবার বেলা ১২ টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়। জেলা আ’লীগ সভাপতি ও শেরপুর উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান মজনুর সভাপতিত্বে এতে সর্বস্মতিক্রমে কমিটি গঠন হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সহসভাপতি দুপচাঁচিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ ফজলুল হক, যুগ্ম সম্পাদক নন্দীগ্রাম উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, সাংগঠনিক সম্পাদক শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান সোহরাব হোসেন সান্নু। সভায় সকল উপজেলা চেয়ারম্যান কে নির্বাহি সদস্য করা হয়েছে। সদস্যরা হলেন, আলহাজ¦ মজিবর রহমান মজনু, অধ্যক্ষ মুনজিল আলী সরকার, আলহাজ¦ সিরাজুল ইসলাম খান রাজু, এড. মিনহাদুজ্জামান লিটন, আব্দুল হাই খোকন, ফিরোজ আহমেদ রিজু, আল-হাসিবুল হাসান সুরুজ।