করোনা মহাদুর্যোগে গরীব ও দুস্থদের মাঝে ব্যক্তিগত খাদ্যশস্য বিতরণ অব্যাহত রেখেছেন উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম।
সোমবার তার ব্যবসায়িক প্রতিষ্ঠান জিসান এন্টারপ্রাইজের ক্যাম্পাসে গোদাগাড়ী উপজেলার ১৮০ জন ট্রলি চালক ও শ্রমিকদের মাঝে রাজশাহী-১ আসনের সাংসদ ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর পক্ষে এসব খাদ্যশস্য বিতরণ করেন।
এদের প্রত্যেককে ৫কেজি চাউল, দু কেজি আটা, দু কেজি আলু, তেল ও লবণ ট্রলি চালক ও শ্রমিকদের মাঝে চেয়ারম্যানের খাদ্যসামগ্রী বিতরণ করেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, করোনা মহাদুর্যোগের সরকারের নির্দেশনা পাওয়ার পর উপজেলা চেয়ারম্যান হিসাবে ছাড়াও ব্যক্তিগত তহবিল হতে গোদাগাড়ীর গরিব-দুঃখী খেটে খাওয়া মানুষের মাঝে আছি। রাজশাহী-১ আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরীর শুভ দৃষ্টি ও নির্দেশনা আছে এলাকার সর্বশ্রেণীর মানুষের পাশে থাকার তাই এমন সেবা অব্যহত থাকবে বলে জানান।
তিনি আরো বলেন. যখন যেখানে খবর পাচ্ছি কেউ দুঃখ-কষ্টে অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছে সেখানে গিয়েই আমি আমার যতটুকু সাধ্য মোতাবেক খাদ্যশস্য বিতরণ করে আসছি।
উপজেলা চেয়ারম্যান নির্বাচনের আগে জনগণের মাঝে কথা দিয়েছিলাম জনগণের পাশে থেকে সাহায্য সহযোগিতা করবো। আমি সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য হলেও এ কাজটি করে চলেছি।
তিনি আরো বলেন, আমার মত এমন ব্যবসায়ীরা যদি আপন আপন এলাকায় এগিয়ে আসে তাহলে অনেক মানুষের উপকার হবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কাওসার মাসুম, হিউম্যান হলার মালিক ও চালক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এর আগে তিনি কয়েকটি ইউনিয়নে শিশু খাদ্য ও অন্যান ত্রাণ বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।