নওগাঁর সাপাহারে মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে লগডাউন কর্মহীন, দরিদ্র ও দিনমজুর পরিবার গুলোর মাঝে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদারের নির্দেশে সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে সোমবার দুপুরে লগডাউন এ থাকা পরিবার গুলোর মাঝে ১০ কেজি চাউল, ২ কেজি আলু, ১ কেজি লবন, ১ কেজি ডাউল, ৫০০ গ্রাম তেল ও ১ টি করে সাবান সদর ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে পৌছে দেওয়া হয়েছে
খাদ্য সামগ্রী বিতরণের সময় সদর ইউপি সচিব মহিদুল হক (লিপু), ইউপি সদস্য মিজানুর চৌধুরী, জগন্নাথ দেবনাথ, দেলোয়ার হোসেন ছিলেন।