স্বাভাবিক জীবনে ফিরে আসা বগুড়া জেলার আত্মসমর্পণকারী মোট ১৫ জন চরমপন্থীর মধ্য প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান বিতরন করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে বগুড়া জেলা পুলিশের আয়োজনে বগুড়া পুলিশ লাইন্স অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে প্রত্যককে ৫০হাজার টাকা করে এই অনুদানের টাকা দেয়া হয়। আত্বসমর্পনকারীদের মধ্য দুপচাঁচিয়ার আলিমুদ্দিনের ছেলে রবিউল ইসলাম যিনি বর্তমানে স্বাভাবিক জীবন যাপন করছেন, তিনি সরকারের এই উদ্যোগকে স্বগত জানিয়ে বলেন, আমরা প্রধানমন্ত্রী ও তার এই মহতী উদ্যোগকে শ্রদ্ধা নিবেদন করি।
রবিবার দুপুরে এক বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞাঁ বিপিএম( বার)। এসময় রাজশাহী বিভাগীয় জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)এর কর্মকর্তা মুহাঃজহির উদ্দিন , জাতীয় গোয়েন্দা সংস্থার বগুড়ার যুগ্ম পরিচালক (ডিডি)মোজাহারুল হক ,জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু, পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল পিপিএম,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সালাউদ্দিন আহম্মেদ অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সনাতন চক্রবর্তী। আরো উপস্থিত ছিলেন বগুড়া সদর থানায় অফিসার ইনচার্জ (ওসি সার্বিক) এসএম বদিউজ্জামান জেলা বিশেষ শাখা পুলিশের ইন্সটেক্টর মুহা আশিক ইকবাল সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত মিডিয়াম্যানরা ।
পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম বার বলেন, ২০১৯ সালে সরকারের আহবানে সাড়া দিয়ে বেশ কয়েকজন চরমপন্থী স্বাভাবিক জীবনে ফিরে এসেছিলেন। আত্মসমর্পণকারী চরমপন্থী সদস্যদের স্বাভাবিক জীবনে ফিরে নিজ পরীবার তথা দেশের উন্নয়নে অবদান রাখার আহবান জানান।