বগুড়ায় নভেল করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় নতুন করে কেউ আক্রান্ত হয়নি। হাসপাতালের পিসিআর ল্যাবে রবিবারের পরীক্ষায় ৯৩ জনের নমুনা পরীক্ষায় বগুড়ার সকল রির্পোট নেগেটিভ হলেও জয়পুরহাটে নতুন করে ২জনের শরীরে কোভিড-১৯ এ আক্রান্ত হবার তথ্য মিলেছে। রোববার সন্ধ্যায় বগুড়া জেলা সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বগুড়ার ডিপুটি সিভিল সার্জন ডাঃ মুহাঃ মুস্তাফিজার রহমান তুহিন এ বিষয়টি নিশ্চিত করে জানান, বগুড়ার শজিমেক হাসপাতালের পিসিআর ল্যাবে রোববার মোট ৯৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্য বগুড়া জেলার মোট -৩৪জন এবং জয়পুরহাট জেলার মোটর ৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়।
ডাঃ তুহিন আরো জানান, বগুড়া জেলার ৩৪জনের রির্পোট নেগেটিভ এলেও জয়পুরহাট জেলার ৫৯জনের মধ্য ২জনের শরীরে কোভিড-১৯ এর জীবানু মিলেছে। তাদের মধ্য একজনের বাড়ী কালাই উপজেলার পুনট এলাকায় এবং অপর জন জেলার আক্কেলপুর উপজেলার বাসিন্দা।
এদিকে শেষ প্রাপ্ত তথ্য মতে বগুড়া জেলায় কোভিড -১৯ এ আক্রান্ত মোট ১৬ জনের মধ্য আদমদীঘির এক পুলিশ সদস্যকে শনিবার রাতে হাসপাতালের করোনা ইউনিটে থেকে ছাড় পত্র দেয়ে হয়েছে। এনিয়ে কোভিড-১৯ এ আক্রান্তদের মধ্য ২জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।