দুর্যোগ পরিস্থিতিতে তাৎক্ষনিক ভাবে মানবিক সহায়তা বাস্তবায়ন নির্দেশিকা ২০১২-২০১৩ইং অনুসরন পূর্বক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা হতে ২০১৯-২০২০ অর্থ বছরের করোনা ভাইরাস মোকাবেলায় মোক্তারপুর ইউনিয়নের ৪৫০ দুঃস্থ, গরীব, অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
রোববার সকালে উপজেলার মোক্তারপুর ইউনিয়নে দুর্যোগ পরিস্থিতিতে তাৎক্ষনিক ভাবে মানবিক সহায়তা বাস্তবায়ন নির্দেশিকা ২০১২-২০১৩ ইং অনুসরন পূর্বক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা হতে ২০১৯-২০২০ অর্থ বছরের করোনা ভাইরাস মোকাবেলায় মোক্তারপুর ইউনিয়নে ৪৫০ দুঃস্থ, গরীব, অসহায় পরিবারের মাঝে প্রত্যেককে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
এ সময় অন্যান্যের মাঝে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম সরকার তোরণ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস এম আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সবুজ, ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম সরকার তোরণ ইউনিয়নের একশত গরীব পুষ্টি হীনতায় ভুগছে এমন পরিবারের প্রত্যেককে ৮টি করে ডিম প্রদান করেন।