নদীবেষ্টিত জেলার মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নে ঝাটকা ইলিশ আহরণ থেকে বিরত থাকা ৫৩০ জন জেলের মাঝে দুই মাসের সরকারি বরাদ্দকৃত চাল বিতরণ করা হয়েছে।
করোনা দূর্যোগের সময় রোববার সকালে সামাজিক দূরত্ব বজায় রেখে এ চাল বিতরণ করেছেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুসা হিমু মুন্সী। করোনা দুর্যোগের পর থেকে অদ্যবর্ধি ইউপি চেয়ারম্যানের একের পর এক কর্মকাণ্ডে সচেতন মহলের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।