করোনা ভাইরাসকে জয় করে শনিবার রাতে বাড়ি ফিরেছেন বগুড়ার আদমদীঘি উপজেলার শাঁওইল গ্রামের পুলিশ সদস্য আহসান হাবীব। শনিবার রাতে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়। বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শফিক আমিন কাজল এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. শফিক আমিন কাজল জানায়, পরপর দুই বার আহসান হাবীবের করোনা ভাইরাস পরিক্ষার ফলাফল নেগেটিভ আসায় তাকে ছাড়পত্র দেয়া হয়। ১৬ এপ্রিল বৃহস্পতিবার রাতে পুলিশ সদস্য আহসান হাবীব কে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত আছেন। পুলিশ সদস্য জ্বর ও সর্দি-কাশি নিয়ে গত ১২ এপ্রিল ঢাকা থেকে তার গ্রামের বাড়ি আদমদীঘি উপজেলার নশরৎপুর ইউনিয়নের শাঁওইল গ্রামের বাড়িতে আসেন। পরদিন ১৩ এপ্রিল স্বাস্থ্য বিভাগের কর্মীরা তার দেহ থেকে নমুনা সংগ্রহ করে। বৃহস্পতিবার ১৬ এপ্রিল সন্ধ্যায় তার পরীক্ষা রিপোর্ট পজেটিভ হয়। এরপর তার পরিবারের সবার নমুনা সংগ্রহ করা হয়। এ ব্যাপারে পুলিশ সদস্য আহসান হাবিব জানান, তিনি এখন পুরোপুরি সুস্থ আছেন, করোনা যুদ্ধ জয় করে বাড়িতে ফিরে আসতে পেরে ভীষন আনন্দিত। তিনি আরোও বলেন ভয় নয়, সচেতনতা দিয়ে করোনা কে জয় করতে হবে। করোনা যুদ্ধে জয়ী হতে সবাই কে প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে না যাওয়ার পরামর্শ প্রদান করেন।