কোভিড-১৯ করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় যখন সবখানে লকডাউন চলছে, হতদরিদ্র মানুষের কাজ-কর্ম বন্ধ হয়ে গেছে। দরিদ্র পরিবারগুলোর দুশ্চিন্তা কিভাবে যোগাড় হবে খাদ্য, কি খেয়ে রোজা থাকা হবে। ঠিক তখনই বাড়ি বাড়ি গিয়ে রোজার খাদ্য সামগ্রী উপহার পৌঁছে দিচ্ছে বগুড়ার সান্তাহার পৌর শহরের যুবলীগ নেতা রুহুল আমিন ঢালী। তিনি নিজ উদ্যোগ ব্যক্তিগত তহবিল থেকে রোজা উপলক্ষে এসব খাদ্য সামগ্রী উপহার চাল, ডাল, ছোলাবুট, পিঁয়াজ, আলু বিতরন করেন।
শনিবার গভীর রাতে বগুড়ার সান্তাহার পৌর শহরের ৫নং ওয়ার্ডের বিভিন্ন বাড়িতে ঘুরে ঘুরে প্রায় ৩ শতাধিক ভাসমান, ছিন্নমুল, গরীব ও অসহায় মানুষের মাঝে এসব ত্রান বিতরন করেন। তিনি বর্তমান সরকারের নির্দেশে ব্যক্তিগত তহবিল থেকে নিজ উদ্যোগে করোনা ভাইরাসের শুরু বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য কার্যক্রম হচ্ছে, জীবাণুনাশক স্প্রে, সামাজিক দূরত্ব বজায় রেখে শহরের বিভিন্ন স্থানে সামাজিক দূরত্ব চিহ্নের কার্যক্রম, চাল, ডাল, তেল, আলু, পিঁয়াজ, লিফলেট, মাস্ক ও স্যাভলন সাবান বিতরণ করে আসছে। তার এই মহৎ কার্যক্রমে সার্বিকভাবে সাহযোগীতা করেন ৫নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম খোকন, লুৎফর রহমান, স্বপন হোসেন, বাবু ঢালী, ছাত্রলীগ নেতা মাহামুদুল হাসান মুন্না, শুভ, মেহেদীসহ আরোও অনেকে।
এ ব্যাপারে যুবলীগ নেতা রুহুল আমিন ঢালী বলেন, আমি ব্যক্তিগত ভাবে চেষ্টা করে যাচ্ছি যতদুর সম্ভব ছিন্নমুল, গরীব ও অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রান, জনসাধারন কে সচেতন করার জন্য লিফলেট, মাস্ক ও স্যাভলন সাবান বিতরন অব্যহত রয়েছে। ভবিষ্যতে আরোও সাহায্য ও সহযোগীতা অব্যহত থাকবে।