বগুড়া ৪র্থ আর্মড পুলিশব্যাটালিয়নে যোগদান করলেন নবাগত অধিনায়ক (পুলিশসুপার) মোঃ জয়নুলআবেদীন। গত ২৪এপ্রিল ভারপ্রাপ্ত অধিনায়ক পুলিশ সুপার মোঃআবু সাইম এর নিকট হতে দায়িত্বভার গ্রহন করেন।
মোঃ জয়নুলআবেদীন ৪ এপিবিএন বগুড়ায় যোগদানের পূর্বে উপ-পুলিশ কমিশনার হিসাবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন। ইতঃপূর্বে তিনি অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে রংপুর ও কুষ্টিয়া জেলায় সততা ও পেশা দায়িত্বের সহিত দায়িত্ব পালনকরেন। তিনি উত্তম কাজের জন্য ৪ বার আইজিপি ব্যাজ (ওএচদং ঊীবসঢ়ষধৎু এড়ড়ফ ঝবৎারপবং ইধফমব) অর্জন করেন।
মোঃ জয়নুল আবেদীন ২৬ অক্টোবর ১৯৭৫ খ্রিষ্টাব্দে ঝিনাইদহ জেলায় এক সম্ভ্রান্ত পরিবারেজন্ম গ্রহণ করেন। তিনি ২৪ তমবিসিএস এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসাবে বাংলাদেশ পুলিশে যোগদানকরেন। ৪এপিবিএন, বগুড়ার সকল কার্যক্রম সুষ্ঠ ভাবে পরিচালনার জন্য এ রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ টি জেলায় মাদক, অবৈধ অস্ত্র উদ্ধার সহ সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলেরলক্ষ্যে তিনি সকলের একান্ত সহযোগীতা কামনা করেন।