শস্য ভান্ডারখ্যাত সিংড়ার চলনবিলের রামানন্দ খাজুরিয়া ইউনিয়নের কৈগ্রাম এলাকায় আখের আলী নামের এক কৃষকের ধান কেটে দিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শনিবার দুপুরে ছাতারদীঘি ও রামানন্দ খাজুরিয়া ইউনিয়নে শিলা-বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ কৃষকদের প্রণোদনা প্রদান শেষে ডিসি অফিসে এক জরুরী সভায় যাবার পথে শ্রমিকদের ধান কাটা দেখে গাড়ী থেকে নেমে কাঁদা-পানিতে নেমে ওই কৃষকের ধান কেটে দেন।
এসময় শ্রমিকরা মন্ত্রীর ধান কেটে দেয়া দেখে অবাক হোন। প্রতিমন্ত্রী পলক বলেন, আমি এই চলনবিলের কৃষকের সন্তান, মাটি ও মানুষের সন্ত্রান। চলনবিলের কৃষকের বিপদে পাশে আছি এবং থাকবো।