গাজীপুরের কালিয়াকৈরে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপির গানম্যান এএসআই কিশোর চন্দ্র সরকারের পিস্তলের গুলিতে নিহত মহিমের পরিবারকে নগদ এক লাখ টাকা অনুদান দিয়েছেন মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। শনিবার দুপুরে উপজেলার কালিয়াকৈর বাসষ্টেশনে অনুষ্ঠিত এক ত্রাণবিতরণ অনুষ্ঠানে মহিমের স্ত্রী পারভিন আক্তারের হাতে নগদ এক লাখ টাকা তুলে দেন মন্ত্রী। এর আগে ওই একই ঘটনায় নিহত শহীদের পরিবারকে ৫০হাজার টাকা অুনদান দিয়েছেন কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম আজাদ। নিহত শহিদের বাড়ি কালিয়াকৈর উপজেলার সিমান্তবর্তী টাঙ্গাইল জেলার ,মির্জাপুর উপজেলাধিন আজগানা গ্রামে। হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত মহিমও ওই একই গ্রামের বাসিন্দা তার পিতার নাম আব্দুল মালেক।
জানাযায়, ১৬এপ্রিল রাতে কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া এলাকায় মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আকম মোজাম্মেল হক এমপির গানম্যান এএসআই কিশোর চন্দ্র সরকারের পিস্তলের গুলিতে মোঃ শহীদ মিয়া ঘটনাস্থলেই নিহত হয় ও মহিম উদ্দিন মারাতœক আহত হয়। মহিমকে মূমূর্ষ অবস্থায় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় ২৩ এপ্রিল গভীর রাতে মহিম মারা যায়। ঘাতক কিশোর সরকার কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া গ্রামের নারায়ণ সরকারের ছেলে। নিহত শহিদ ও গুলিবিদ্ধ মহিম গানম্যান কিশোরের ঘনিষ্ঠ বন্ধু । মন্ত্রীর গানম্যান কিশোর সরকার ও হতাহতরা পরস্পর বন্ধু হওয়ায় প্রায়ই তারা একসঙ্গে আড্ডা দিত ও নেশা করতো ।। ঘটনার পরের দিন ঢাকা জেলার আশুলিয়া থানার শিমুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ঘাতক কিশোর সরকারকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার কাছ থেকে তার ব্যবহৃত ১টি পিস্তল ,৬রাউন্ড গুলি ও ৩টি গুলির খোসা উদ্ধার করা হয়। ঘাতক কিশোরের নামে পুলিশের পক্ষ থেকে একটি অস্ত্র মামলা এবং নিহত শহিদের স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। দু‘টি মামলারই তদন্ত চলছে বলে কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) মোঃ সানোয়ার জাহান জানান।