এমনিতেই করোনা ভাইরাস পরিস্থিতিতে মানুষ দিশেহারা। তারপরও রমজানের পবিত্রতা রক্ষায় মানুষ ঘরে বসে সিয়ার-সাধনা ও ইবাদতের মাধ্যমে মহান আল্লাহতায়ালার সন্তুষ্টি ও নৈকট্য লাভের জন্য প্রস্তত। কিন্তু গত শুক্রবার (২৪ এপ্রিল) সূর্যস্ত যাবার পর প্রথম রমজানের শুরুতেই রাজশাহীর তানোরে ‘নেসকো’র ভেলকিবাজিতে সিমাহীন বিদ্যুৎ বিভ্রাট ঘটে। শনিবার (২৪ এপ্রিল) সকালে রির্পোট লেখার সময়ও তিনবার বিদ্যুৎ আসা-যাওয়া করেছে। ফলে বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকরা অতিষ্ঠ হয়ে পড়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথম রমজানের শুরুতেই সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ভোর সাড়ে ৫টা পর্যন্ত ১১ ঘন্টায় অন্তত ৮ বার বিদ্যুৎ আসা-যাওয়া করেছে। ঝড় নেই, বৃষ্টি নেই; তবুও নিয়মিত চলে বিদ্যুতের আসা-যাওয়া খেলা। এক কথায় গত শুক্রবার সন্ধ্যার আগে ও পরে বিদ্যুৎ ছিল না বললে ভুল হয় না। কোন কারণ ছাড়াই বিদ্যুতের খেলায় কারও ফ্রিজ আবার কারও ব্যবহারকারী কোন প্রতিষ্ঠানের যন্ত্রপাতি নষ্ট হয়েছে। এ ছাড়া কারও একাধিক বাল্ব পুড়ে গেছে। এমন অভিযোগ করেছেন রাজশাহীর তানোরে নেসকো বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকরা।
এনিয়ে তানোর পৌর এলাকার জিওল-চাঁদপুর মহল্লার হাবিবুর রহমানসহ আরও অনেকে জানান, বিদ্যুতের এমন লাজুক পরিস্থিতির মধ্যেও গ্রাহকদের আগে থেকে জানানো হয়নি। প্রথম রমজানের শুরুতে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ভোর সাড়ে ৫টা পর্যন্ত ১১ ঘন্টায় অন্তত ৮ বার বিদ্যুৎ আসা-যাওয়া করেছে। ঝড় নেই, বৃষ্টি নেই, তবুও নিয়মিত চলে বিদ্যুতের আসা-যাওয়া খেলা। বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্টদের উদাসিনতায় দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে। পরিশেষে তিনি রমজানের শেষ পর্যন্ত তানোরে নিরবিছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানান।
এ বিষয়ে তানোর বিডিপির আবাসিক প্রকৌশলী আবু সাইদ হেলালী বলেন, বিদ্যুতের তারে কোথায় যেন বাদুর পড়েছিল। তার অফিসের লোকজন তাকে এমনটি জানিয়েছে। তবে, তারে বাদুর পড়ে কিভাবে ১০ বার বিদ্যুৎ আসা-যাওয়া করেছে এসম্পর্কে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।