গণস্বাস্থ্য কেন্দ্রের আবিষ্কৃত করোনাভাইরাসের টেস্টিং কিট সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার পৌণে ১১টায় ধানমন্ডি গণস্বাস্থ্য কেন্দ্র থেকে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে তা হস্তান্তর করা হয়।
হস্তান্তরকালে গণস্বাস্থ্যের বিজ্ঞানী ড. বিজন কুমার শীল বলেছেন, এই ডিভাইসের মাধ্যমে মাত্র পাঁচ মিনিটেই পরীক্ষা করা যাবে করোনাভাইরাস।
এর আগে, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্ট্রি ডা: জাফরুল্লাহ চৌধুরী জানিয়েছিলেন, আমরা কিট তৈরিতে সফল হয়েছি। রক্ত পরীক্ষা করার পরে আমরা শতভাগ সফল হয়েছি। শনিবার আমরা সরকারকে নমুনা দিচ্ছি, যাতে তারা পরীক্ষা করতে পারে। পরীক্ষা করার পর অনুমোদন দিলে প্রথমে দেব ১০ হাজার, তারপরে এক লাখ দেব।
ডা: জাফরুল্লাহ আরো বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতরর, ওষুধ প্রশাসন, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর), আর্মি প্যাথলজি ল্যাবরেটরি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ (ডাব্লিউএইচও) বেশ কিছু প্রতিষ্ঠানকে এই কিট দেব।