গাজীপুরের কাপাসিয়া উপজেলার দূর্গাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক শরিফ ফকিরের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক হতদরিদ্র দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ২৪ এপ্রিল শুক্রবার সকাল থেকে বিভিন্ন স্থানে এ কার্যক্রম পরিচালনা করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং কাপাসিয়া বিএনপির অভিভাবক শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ ও খন্দকার আজিজুর রহমান পেরা’র পরামর্শে যুবদলের পক্ষে উপজেলা ব্যাপী এ কার্যক্রম অব্যাহত রয়েছে বলে দলীয় সূত্র জানায়।
উপজেলার দূর্গাপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে ‘দিন আনে দিন খায়’ ও নিম্নআয়ের ৬০ জন পরিবারের মাঝে ছোলাবুট, মুড়ি, চিনি, পেঁয়াজ, খেজুর ও আলু বিতরণ করা হয়। যুবদলের একটি স্বেচ্ছাসেবী টিম দিনব্যাপী বিভিন্ন স্থানে ঘরে ঘরে ইফতার সামগ্রী পৌঁছে দেন। দেশব্যাপী করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উপজেলা ব্যাপী যুবদলের এ খাদ্যসহায়তা সহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে বলে নেতৃবৃন্দ জানান।