কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হালিমপুর ইউনিয়ন ত্রাণ কমিটি ও উপজেলা প্রশাসনের সহায়তায় শুক্রবার সকাল ১১ টায় কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আফজাল হোসেনের উপস্থিতিতে ইউনিয়ন কমিটির কার্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে ৩৬০ জন দুস্থ্যদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন। খাদ্য সহায়তার মধ্যে ৭ কেজি চাউল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, আধা লিটার তৈল ও ১টি সাবান। এ সময় উপস্থিত ছিলেন ত্রাণ কমিটির আহ্বায়ক মুক্তাদির মাস্টার, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি উমর ফারুক রাসেল, মোঃ হারুন-অর-রশিদ, কানন মাস্টার, শাহ আলম, মোঃ আলমগীর প্রমোখ।