কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর হাজী আ: বারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে ওই ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা: তাহমীনা বেগমের নির্দেশে হিলচিয়া ও সরারচর ১২৫ জন দুস্থ্য পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন। খাদ্য সহায়তার মধ্যে ১০ কেজি চাউল, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তৈল, ১ কেজি লবন, ১ কেজি ডাল ও ১টি হুইল সাবান প্রদান করেন। ওই ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা: তাহমীনা বেগম বলেন, দুস্থ্যদের মাঝে ত্রাণ সহায়তা এখনই শেষ নয়, তিনি দুস্থ্যদের মাঝে আরোও খাদ্য সহায়তা প্রদান করবেন বলে জানান। এ ফাউন্ডেশনের মহাসচিব ও আইজিপি প্রিজন্স মোস্তফা কামাল পাশা ও সাংগঠনিক সম্পাদক শিক্ষক আতাউল গনি পলাশ।