প্রশাসনের কাছে থেকে অনুমতি নিয়ে ধান কাটতে যাওয়া কৃষি শ্রমিকদের গাড়ি ভাড়া দিলেন রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীর আ.লীগ নেতা এনামুল হক। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে গাড়ি ভাড়া বাবদ এই নগদ টাকা প্রদান করা হয়েছে
জানা যায়, বাঘা উপজেলার আড়ানী ইউনিয়নের ঝিনা গ্রামের ২৫ জন কৃষি শ্রমিক নওগাঁর আত্রাই এলাকায় ধান কাটতে যাওয়ার জন্য উপজেলা প্রশাসনের কাছে অনুমতি নেয়। শ্রমিকরা অনুমতি নিলেও অনেকেই গাড়ি ভাড়া করে ধান কাটতে যাওয়ার সামর্থ ছিলনা। বিষয়টি আড়ানী ইউনিয়ন আ.লীগের যুগ্ম সম্পাদক এনামুল হকের নজরে আসলে ওই ২৫ জন শ্রমিকের গাড়ি ভাড়া বাবদ দুই হাজার ৫০০ টাকা প্রদান করেন।
এ বিষয়ে আড়ানী ইউনিয়ন আ.লীগের যুগ্ম সম্পাদক এনামুল হক বলেন, করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে আমার নিজস্ব অর্থায়নে হতদরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল, ময়দা, ডিম, তেল, লবণ, সাবানসহ পর্যায়ক্রমে খাদ্যসামগ্রী বিতরণ করেছি। শ্রমিকদের মানিবক কারণে গাড়ি ভাড়াটাও প্রদান করা হয়েছে।