আজ ২৪ এপ্রিল শুক্রবার দুপুর ১২ টার দিকে দিনাজপুরের পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পার্বতীপুর উপজেলায় যারা করোনায় ঝুকি নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে নিরলসভাবে কাজ করছে। তাদের সুরক্ষার জন্য পার্বতীপুর-ফুলবাড়ী এলাকার সাবেক মন্ত্রী অ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, নিজ অর্থায়নে কর্মরত চিকিৎসক, নার্স, সরকারী কর্মকর্তা ও রাজনৈতিক ভোলেন্টারদের মাঝে মাক্স, থ্রি-লেয়ার মাক্স, হ্যান্ড গ্লোবস ও পিপিই বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন পার্বতীুপর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ শাহনাজ মিথুন মুন্নী, সহকারী কমিশনার (ভূমি) আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন ও ল্যাম্ব হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা এনোস সরেন প্রমুখ।
পার্বতীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক বলেন, ইতোমধ্যে অত্র উপজেলায় করোনা ভাইরাসে ১ ব্যক্তি আক্রান্ত হয়েছে। প্রতিনিয়ত ঢাকাণ্ডনারায়নগঞ্জ থেকে জীবনের ঝুকি নিয়ে লোকজন পার্বতীপুর উপজেলায় আসছে। চিকিৎসক, নার্স, রাজনৈতিক ব্যক্তিগণ প্রতিনিয়ত জীবনের ঝুকি নিয়ে করোনা ভাইরাস সচেতনতায় কাজ করে আসছে তাই তাদেরকে সুরক্ষার জন্য এ প্রদান করা হয়েছে।