বগুড়া হাসপাতালে ল্যাবে করোনা ভাইরানের নমুনা পরীক্ষায় আরো ২জনের শরীরে কোভিড -১৯ পজেটিভ পাওয়া গেছে । এনিয়ে বগুড়ায় করোনা ভাইরাস এর কোভিড-১৯ আক্রান্ত হলেন মোট -১৪ জন।
গতকাল ২৩এপ্রিল (বৃহস্পতিবার)রাত৯টায় বগুড়ার ডিপুটি সভিল সার্জন মোস্তাফিজার রহমান তুহিন বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ল্যাবে করোনা ভাইরাস পরীক্ষার শেষ খবরে আরো ২জন কোভিড-১৯ এ আক্রান্ত হবার কথা জানিয়েছে শজিমেক ল্যাবের একটি দায়িত্বশীল।
ডাঃ তুহিন জানান , আক্রান্তদের মধ্য একজনের বাড়ী জেলার শিবগঞ্জে এবং অন্য একজনের বাড়ী গাবতলীতে। তাদে দুজনারই বয়স ২৫/২৬। তিনি আরো জানান , গতকাল বৃহস্পতিবার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ল্যাবে করোনা ভাইরাস পরীক্ষার জন্য মোট ৫১জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্য ৪৯ জনের রিপোর্ট নেগেটিভ এলেও উল্লেখিত ২জনের রির্পোট পজেটিভ আসে । আক্রান্তরা তাদের বাড়ীতে অবস্থান করছে।
এ বিষয়ে আরো জানা যায়, কোভিড আক্রান্তদের বাড়ী সহ আসপাশের বেশ কয়েকটি বাড়ী ইত্বমধ্যই সরকারী বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহনের আওতায় লকডাউন করা হয়েছে।