গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) সহ ৭ জন এবং অন্নান্য এলাকায় সর্বমোট ৩২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় জনমনে আতংক বিরাজ করছে।
সুত্র জানায়,কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ ৪জন স্টাফ ও তাদের আরো ২ সদস্য সহ মোট ৭ জন এবং আন্যান্য এলাকায় সর্বমোট ৩২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে কালিয়াকৈর পৌরসভা এলাকায় ১২জন, শ্রীফলতলী ইউনিয়নে১ জন ফুলবাড়িয়া ইউনিয়নে ২জন, চাপাইর ইউনিয়নে২জন, মধ্যপাড়া ইউনিয়নে ৯ জন, সুত্রাপুর ইউনিয়নে ১ জন ও কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন।