সারা বিশ্ব যখন কোভিড ১৯ এ আক্রান্ত হয়ে তাদের আত্মসামাজিক হারিয়ে পথে বসার উপক্রম হচ্ছে। তখন হাওর অঞ্চল অধ্যুষিত বাজিতপুর উপজেলার প্রায় ৩৮ হাজার নৌশ্রমিক গত ২৮ দিন ধরে কাজ করতে না পেরে পরিবার পরিজন নিয়ে চরম বিপাকে আছে।এই অঞ্চলের ষ্টীলবডি নৌকার সংখ্যা প্রায় সাড়ে ৬ হাজার। মালিক ও রয়েছেন সাড়ে ৬ হাজার। গত ২৮ দিনে মালিক ও শ্রমিকদের মজুরি মিলে ১ শত ১৭ কোটি ৬০ লক্ষ টাকা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জানা যায়, এই সব ষ্টীলবডি নৌকার মালিকরা শ্রমিকদের দিয়ে দেশের বরিশাল, ভোলা, ঢাকা মেঘনা হতে গাবতলি, কাঁচপুর, ঘোড়াশাল, আশরিয়া, গাজীপুর, কাপাশিয়া, টংগী, খুলনার মংলা, নড়াইল, পিরোজপুর, ফরিদপুরের ভাঙ্গা, মনপুরা, হাতিয়া, সন্দীপ সহ ৬ হাজার ষ্টীলবডি নৌকার প্রতি দিন ৩৮ হাজার শ্রমিকের শ্রমের মূল্যে প্রায় ৪ কোটি ২০ লক্ষ টাকা তাদের ঘরে আসতো। শ্রমিকরা প্রতি মাসে মালিকদের কাছ থেকে ১৫ থেকে ২০ হাজার টাকা বেতন পেত। করোনা ভাইরাসের কারণে তারা এখন বেকার থেকে সংসার চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। তারা বর্তমানে সরকারি ভাবে প্রণোদনা না পেলে না খেয়ে মারা যাওয়ার সম্ভাবনার আশঙ্কা রয়েছে। গত কাল বৃহস্পতিবার পাটুলি শ্রমিক সংঘটনের আহ্বায়ক মোঃ জাহিদ মিয়া উল্লেখ করেন, কিশোরগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আফজাল হোসেনের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আকুল আবেদন শ্রমিকরা যদি প্রণোদনা পায় তাহলে আবার পরিবার নিয়ে ঘুরিয়ে দাড়াতে পারবে। এই বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আর্কষণ কামনা করছেন শ্রমিক ও মালিকরা।