গাজীপুরের কালীগঞ্জে ১৯ ও ২০ এপ্রিল করোনা সন্দেহে রোগীর নমুনা সংগ্রহ করে ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। নমুনা পরীক্ষার পর বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে ১৪ জনের পজিটিভ রিপোর্ট আসে। এ নিয়ে কালীগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ৮৯ জন। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ছাদেকুর রহমান আকন্দ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ জানান, গত ১৯ ও ২০ এপ্রিল করোনা সন্দেহে রোগীর নমুনা সংগ্রহ করে ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। নমুনা পরীক্ষার পর বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে ১৪ জনের পজিটিভ রিপোর্ট আসে। গত ১৯ এপ্রিল রবিবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ৭৫ জন। বৃহস্পতিবারের ১৪ জন নিয়ে কালীগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা সর্বমোট ৮৯ জন। তাদের সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানোর কাজ অব্যাহত রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক জানান, উপজেলায় করোনায় নতুন আক্রান্ত ১৪ জন। সব মিলিয়ে আক্রান্ত মোট ৮৯ জন। আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইন করে তাদের বাড়িতে সতর্কতামূলক লাল নিশান টানিয়ে দেওয়ার কাজ চলছে।