বগুড়ার শাজাহানপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)’র বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ করেছেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা। জেলা ত্রাণ ও পুন:র্বাসন কর্মকর্তার বরাবর লিখিত অভিযোপত্রে সুপারিশ করেছেন স্থানীয় সাংসদ মো: রেজাউল করিম বাবলু, উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু এবং ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ।
অভিযোগের অনুলিপি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রলয়, দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়েছে। শাজাহানপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জেলা ত্রাণ ও পুন:র্বাসন কর্মকর্তা মো: আজাহার আলী জানিয়েছেন, ‘বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে। প্রশাসনের সর্বোচ্চ মনযোগ এখন করোনা পরিস্থিতি মোকাবেলায়। তাই শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসারকে সমন্বয়ের দায়িত্ব দিয়ে আপাতত দাপ্তরিক কাজ চালিয়ে নেয়ার চেষ্টা চলছে। পরবর্তীতে অভিযোগের তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’ শাজাহানপুরের পিআইও শামছুন্নাহার শিউলী জানিয়েছেন, ‘আমি কোন অনিয়ম করেননি। তদন্তেই তার প্রমান মিলবে।