বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে স্থাপিত করোনা ভাইরাস সনাক্ত করন পিসিআর উদ্ধোধনের পর গত দুদিনে মোট ৮৮জনের নমুনা সংগ্রহের পর ৩৩টি পরীক্ষা সমপন্ন করা হয়েছে। হাসপাতালের একটি দায়িত্বশীল জানান, ৩৩টির মধ্য সঙ্গত কারনে ৩টি নমুনা ফায়নাল রির্পোটের জন্য আবারো আবারো পরীক্ষার জন্য রাখা হয়েছে। অন্যদিকে ৩০টি নমুনা পরীক্ষা শেষে তার রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে।
বগুড়ার ডিপুটি সিভিল সার্ঝন ডাঃ মুস্তাফিজ রহমান তুহিন বিষয়টি নিশ্চিত করে জানান,গত ২০ তারিখ থেকে শজিমেক হাসপাতালের মাইক্রোবায়োলজিক ল্যাবে পিসিআর স্থাপনের পর নভেল করোনা সনাক্ত করন পরীক্ষা ব্যবস্থা চালু হয় । প্রথম দিনে মোট ৪জনের নমুনা পরীক্ষা করার পর তাদের সব কটির রির্পোট নেগেটিভ পাওয়া যায় । পর দিন ২১ এপ্রিল বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের করোনা ইউনিট সহ বিভিন্ন স্থান থেকে আসা নমুনা থেকে ৮৪জনের নমুনা পরীক্ষার জন্য শজিমকে হাসপাতালে পাঠানো হয় । ওই দিন মোট ২৯টি নমুনা সংগ্রহ করা এবং পরীক্ষা সমপন্ন হয় ।২৯ জনের নমুনার মধ্য ৩টি বাদে ২৬টি রিপোর্ট নেগেটিভ পাওয়া যায় ।
এদিকে স্বাস্থ্য বিভাগের একটি দায়িত্বশীল জানায়, গতকাল ২২এপ্রিল মোট ৪০টির মত নমুনা সংগ্রহ করে শজিমকে হাসপাতালের ল্যাবে পাঠানো হয়েছে । আরো জানা যায় এরি মধ্য জয়পুরহাট থেকে নমুনা আসা শুরু হয়েছে।
সূত্র আরো জানায়, বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল ,জেলা স্বাস্থ্য বিভাগ সহ জয়পুরহাট ও সিরাজগঞ্জ জেলা তেকে আসা নমুনা একই ল্যাবে পাঠানো হবে। বগুড়া সিভিল সার্জস কার্যালয়ে প্রতিদিন বেলা ১২টার পর নমুনা সংগ্রহও করে ল্যাব পাঠানোর পর ওই দিন রাত ৮টার পর রিপোর্ট পাওয়া যাবে।