বগুড়ার শেরপুরে বিরকিস বেগম(২৭)নামের এক বেসরকারী ক্লিনিকের নার্সের লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। বুধবার দুপুরে এলাকার শাহবন্দেগী ইউনিয়নের দক্ষিন হামছাপুর গ্রামের স্বামীরবাড়ী থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় নিহতের স্বামী শাহজাহান আলীকে আটক করা হয়েছে।
নিহত বিলকিস বেগম এলাকার পালস জেনারেল হাসপাতালে নার্স হিসাবে কর্মরত ছিল ।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে ,গতকাল বুধবার প্রতিদিনের মত ক্লিনিকে না আসায় সহযোগি নার্স বিপাশা তার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করেও তাকে পাননি।
এদিকে নিহতের স্বামী শাহজাহান আলী জানান, স্ত্রীর কোন সারা না পেয়ে তার মাকে ডেকে আনেন ।এসময় তিনি বিলকিস বেগমকে তার বিছানার উপর মৃত দেখতে পান। পরে বিষয়টি তারা পুলিশকে জানান । পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরুতহাল শেষে লাশ উদ্ধার করে বগুড়া শজিমকে হাসপাতালের মর্গে প্রেরন করে।
এলাকাবাসী জানান, তাদের স্বামী স্ত্রীর মধ্য বনিবনা ছিলনা । প্রায়ই তাদের মধ্য ঝগড়া বিবাদ লেগে থাকতো ।
শেরপুর থানা পুলিশ জানায় , ময়না তদন্ত রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। শেষ খবর পর্যন্ত নিহতের স্বামী শাহজাহান আলীকে জিজ্ঞাসার জন্য আটক করা হয়েছিল ।